,

ফিরিয়ে আনুন হাত ধোয়ার অভ্যাস

news-image

লাইফস্টাইল ডেস্ক : পাঁচ বছর আগে করোনা যখন তুঙ্গে, তখন মানুষের মধ্যে বেশ ভালোভাবে গড়ে উঠেছিলো নিয়ম মেনে হাত ধোয়ার অভ্যাস। কিন্তু সময়ের সঙ্গে সেই অভ্যাস এখন অনেকটাই আবার আগের অবস্থায় ফিরে গেছে। কেউ কেউ আবার এতই অভ্যস্ত হয়ে গিয়েছেন যে, তা স্থায়ী অভ্যাসে পরিণত হয়েছে।

হাত ধোয়ার অভ্যাস যে শুধু করোনা থেকেই রক্ষা করে তা না, এই অভ্যাস আরও অনেক ছোঁয়াচে রোগ, পেটের সমস্যা, নানান পানিবাহিত রোগ থেকেও আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করে।

সম্প্রতি দেশে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টটির বেশ কিছু সাব-ভ্যারিয়েন্ট নতুন করে ছড়ানোর সংবাদ পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ব্যাপক হারে এটি প্রাণঘাতী না হলেও দেশের বিভিন্ন স্থানে হাসপাতালগুলো প্রস্তুতি নিচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ জনগণ হিসেবে আমাদেরও উচিত পরিচ্ছন্নতার অভ্যাসগুলোকে আবারও চাঙ্গা করে নিজের ও পরিবারের নিরাপত্তার দিকে নজর দেওয়া।

তাহলে চলুন আরেকবার মনে করে নেওয়া যাক সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি-
১. পরিষ্কার পানিতে প্রথমে হাত ভিজিয়ে নিন। এবার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়।

২. সাবানের সাহায্যে হাতে ও আঙুলে ফেনা তৈরি করুন।

৩. খেয়াল রাখবেন, ফেনা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁক ও নখের নিচ পর্যন্ত পৌঁছায়।

৪. অন্তত ২০ সেকেন্ড দুটি হাত ঘষা জরুরি। এর ফলে হাতের ময়লা, ত্বকের মাইক্রোবগুলো উঠে যায়।

৫. হাত ঘষে ধোয়া শেষ হলে আবারও পরিষ্কার পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

৬. শুধু নিজে ব্যবহার করেন, এমন পরিষ্কার তোয়ালেতে হাত মুছে নিন বা এয়ার-ড্রাই করে নিন।

সঠিকভাবে হাত পরিষ্কার রাখুন, স্বাস্থবিধি মেনে চলুন ও মাস্ক পরুন। এই অভ্যাসগুলো শুধু করোনাভাইরাস নয়, আপনাকে আরও অনেক রোগ থেকেও বাঁচাবে।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে