,

সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ ছেলে আটক

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার মাদকাসক্ত ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে শহরের মুনজিতপুর এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ টিম। অভিযান শুরুর পরপরই বাড়ির দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন রুমন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান। পরে তাকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাতক্ষীরা সেনাক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি রাইফেল, ৩০০ পিস ইয়াবা, বিদেশি মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, সাবেক এমপি রিফাত আমিন বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় ছেলের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তার ছোট ছেলে রুমন একাই ওই বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়দের অভিযোগ, রুমন মাদকাসক্ত এবং এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন। আটক রুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর