,

সবজি ডাল রান্নার রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : এই গরমে ভারী খাবার খেতে ইচ্ছা হয় না। এর বদলে হালকা খাবার খেতে ভালোলাগে আবার তা পেটের জন্যও ভালো। স্বাদ ও পুষ্টির জন্য নানা ধরনের সবজি ও ডালের বিকল্প নেই। এই দুই পদ একসঙ্গে রান্না করলে তা হতে পারে আরও সুস্বাদু ও পুষ্টিকর। গরমের দুপুরে সবজি ডাল হলে গরম ভাতের সঙ্গে জমবে বেশ। চলুন তবে জেনে নেওয়া যাক সবজি ডাল রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুগ ডাল- ১ কাপ

আলু, বেগুন, মিষ্টি কুমড়া (অথবা পছন্দমতো সবজি)- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- ১ কাপ

হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া- দেড় চা চামচ

পেঁয়াজ বাটা- ১ চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ

আদা বাটা- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

কাঁচা মরিচ কয়েকটি

তেল- ২ টেবিল চামচ

পেঁয়াজ বেরেস্তা- সামান্য।

যেভাবে তৈরি করবেন

মুগ ডাল মাঝারি আঁচে হালকা লাল করে ভেজে তুলে নিন। রান্নার হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। হালকা লাল হলে তাতে গুঁড়া মসলা আর বাটা মসলা দিয়ে কষিয়ে নিন। লবণ দিন। কষানো হলে এবার তাতে সব সবজি আর ভাজা ডাল দিয়ে রান্না করুন মিনিট দশেক। এরপর ২ কাপ গরম পানি ও কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে রান্না করুন আরো ২০ মিনিট। নামানোর আগে বেরেস্তা ছিটিয়ে নামিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে