,

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে টিনের বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরান বাজারের পশ্চিম জাফরাবাদ এলাকার ঢালী বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতারা হলেন- মো. মন্টু ঢালী (৭০) ও মো. আনোয়ার হোসেন খান (৫৫)। মন্টু ওই বাড়ির মৃত আব্দুল ঢালীর ছেলে এবং আনোয়ার একই এলাকার খান বাড়ির আমিন খানের ছেলে।

নিহত মন্টুর ছেলে আল আমিন ও তার স্ত্রী ফাহিমা বেগম জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে বিদ্যুতায়িত হয়েছিল। ঘটনার সময় আনোয়ার খান বের হওয়ার সময় ঘরের টিনের সঙ্গে তার হাত লাগে। এতে তার শরীরে বিদ্যুতায়িত হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে মন্টু ঢালীও বিদ্যুতায়িত হন।

পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা আসিবুল আহসান বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুইজনের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহসীন আলম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘এই ঘটনায় নিহত দুই পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় পৃথক দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র