বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পেটে লেবুর পানি, উপকারিতা কতটুকু?

news-image

লাইফস্টাইল ডেস্ক : সময়ের সঙ্গে স্বাস্থ্যসচেতন মানুষদের মধ্যে বাড়ছে লেবুর রস মেশানো গরম পানি খাওয়ার প্রবণতা। বিশেষত খালি পেটে এই পানীয় গ্রহণ করলে ওজন কমানো থেকে শুরু করে ত্বক উজ্জ্বল রাখার মতো একাধিক উপকার পাওয়া যায় বলেই দাবি করছেন পুষ্টিবিদদের একাংশ। তবে বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস কয়েক দিন চালালেই ফল মিলবে না। নিয়মিত অন্তত ৩০ দিন এই মিশ্রণ পান করলেই মিলবে প্রকৃত উপকার।

চলুন, দেখে নেওয়া যাক, কী কী উপকার পাওয়া যাবে নিয়মিত লেবুর পানি পান করলে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ত্বক উজ্জ্বল রাখে :
পাতিলেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। প্রতিদিন খালি পেটে এটি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকও হয় উজ্জ্বল।

ক্ষুধা নিয়ন্ত্রণে রেখে ওজন কমাতে সাহায্য করে :

লেবুর পানি খেলে ক্ষুধা কিছুটা নিয়ন্ত্রণে থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

দীর্ঘমেয়াদে এই অভ্যাস ওজন কমাতেও সহায়ক :
হজমশক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায় এটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজমে সহায়ক। যারা গ্যাস বা বদহজমের সমস্যায় ভোগেন, তাদের জন্য এই পানীয় উপকারী।

মুখ ও ত্বকের দুর্গন্ধ দূর করতে সহায়ক :
লেবুতে থাকা প্রাকৃতিক জীবাণুনাশক উপাদান মুখ ও ত্বকের দুর্গন্ধ সৃষ্টি করা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে।

শরীরে পানির ভারসাম্য বজায় রাখে :
লেবুর রস মেশানো জল পান করলে স্বাদে ভিন্নতা আসে, ফলে অনেকেই স্বাভাবিকের তুলনায় বেশি পানি পান করেন। এতে শরীর হাইড্রেটেড থাকে।

কিভাবে এই পানীয় গ্রহণ করবেন?
একটি বড় আকারের লেবুর রস এক গ্লাস গরম বা ঘরের তাপমাত্রার পানিতে মিশিয়ে খালি পেটে পান করতে হবে। তবে যারা এসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন, তাদের এই পানীয় গ্রহণে সতর্কতা অবলম্বন করা উচিত।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি