,

‘দুই উপদেষ্টার পিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্ময়ে তিনবার ডিগবাজি দেবেন’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুই উপদেষ্টার ব্যক্তিগত সহকারীদের (পিএস) দুর্নীতির কাহিনী শুনলে শেখ হাসিনাও বিস্ময়ে তিনবার ডিগবাজি খেতে পারেন।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ৬০ লাখ আসামি, মুক্তি কতদূর’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী প্রশ্ন তোলেন, ‘প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা গেলেও, বিএনপির নেতাকর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে না?’

তিনি আরও বলেন, ‘ছাত্রদের কাজ ক্যাম্পাসে, মন্ত্রণালয়ে নয়। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র সংগঠনের কমিটি দেওয়া হচ্ছে- এতে তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সমাজের কিছু সুবিধাভোগী শ্রেণি ছাত্রদের বিপথে পরিচালিত করছে, প্রলোভনে ফেলছে।’

রিজভী অভিযোগ করেন, জনগণের টাকা লুট করে সেই টাকায় আবার নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। সমাজের বিপথগামীদের কথায় বিভ্রান্ত না হয়ে অনৈতিকতা ও দুর্নীতিতে না জড়িয়ে, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রদের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

রিজভী আরও বলেন, ‘যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা আত্মসাৎ করেছেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন, সেটি পুনঃপ্রবর্তন করবেন ড. ইউনূস। কেন মানুষের হৃদয়কে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দোলাচ্ছেন? ডিসেম্বর না জুন-পেন্ডুলামের মতো দোল খাচ্ছে কেন? এটি স্পষ্ট করুন।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট