সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান উত্তেজনা: সীমান্ত বন্ধসহ ৫ বড় সিদ্ধান্ত মোদির

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেছে মোদি সরকার।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভায় বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে নেওয়া পদক্ষেপগুলো হলো:

১) ভারত পাকিস্তানের সঙ্গে সিন্দু জল চুক্তি স্থগিত করেছে এবং ওয়াঘা স্থল সীমান্ত অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। ভারতে আসা যাত্রীদের ফিরে যাওয়ার শেষ সময় ১ মে নির্ধারণ করা হয়েছে।

২) পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় বাতিল করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩) পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। ১ মে’র মধ্যে কূটনৈতিক কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০-এ নামিয়ে আনা হবে।

৪) জম্মু ও কাশ্মীরে বড় আকারের নিরাপত্তা অভিযান শুরু হয়েছে; ব্যাপক সংখ্যক সেনা মোতায়েন করা হয়েছে।

৫) ভারতে নিযুক্ত পাকিস্তানের সামরিক দূতকে ‘অপ্রিয় ব্যক্তি’ (persona non grata) ঘোষণা করা হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন