,

কাশ্মীর ইস্যুতে মোদিকে ফোন, ‘কী বার্তা’ দিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।একই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তিনি।

হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস থেকে আমেরিকার প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট আগেই জানিয়েছিলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন ট্রাম্প। সূত্রের খবর, তার কিছুক্ষণ পরেই দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয়।

ফোনে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় ‘বাছাই’ করা পর্যটকদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানান ট্রাম্প। সেই সঙ্গে ভারতের পাশে থাকার বার্তাও দেন তিনি।

এক্স হ্যান্ডলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে কথা জানিয়েছেন। তিনি জানান, ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন ট্রাম্প।

রণধীরের লেখা এক্স হ্যান্ডলের পোস্ট অনুযায়ী, ট্রাম্প জানিয়েছেন, ভারত ও আমেরিকা যৌথভাবে জঙ্গিহানার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

এদিকে হত্যার খবর পেয়ে আরব সফরের মাঝপথেই সরাসরি জম্মু-কাশ্মীরে যাচ্ছেন মোদি। ইতোমধ্যেই পাক জঙ্গিহানার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

ঘটনাচক্রে বর্তমানে ভারত সফরে এসেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সে সময়েই পহেলগাঁওয়ে হত্যাকাণ্ড চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই পরিস্থিতেই ভারতের পাশে থাকার বার্তা দিলেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনে পর্যটকদের ওপর হামলা করেন বন্দুকধারীরা। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বিদেশি। একজন সংযুক্ত আরব আমিরাত ও আরেকজন নেপালের নাগরিক।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট