,

শাহবাগে অবরোধ, রাজুতে অনশন

news-image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে রাত দশটায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে যায়।

শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কালবেলাকে বলেন, যতক্ষণ পর্যন্ত কুয়েটের এই ভিসিকে সরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা আশ্বাস না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে। শিক্ষার্থীদের দাবি, কুয়েট ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের শাহবাগ ব্লকেড কর্মসূচি চলবে।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ১০-১২ জন নেতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ছাত্রসংসদ নেতা রেজেয়ান আহমেদ রিফাত, রিমন চৌধুরী প্রমুখ অনশনে বসেছেন।

এ জাতীয় আরও খবর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট