,

শান্তদের চেষ্টায় ঘাটতি দেখছেন না কোচ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফর্মম্যান্স খুব একটা ভালো না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেও সুবিধা করতে পারল না। প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

মাঠের ক্রিকেটে ভালো করতে না পারলেও ক্রিকেটারদের চেষ্টায় কমতি দেখছেন না দিন শেষে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বলছিলেন, ‘আমাকে যদি বলেন প্লেয়াররা ভালো করার চেষ্টা করছে না, এটা ভুল। কারণ আমি কাছে থেকে দেখছি। তাদের সেই চেষ্টা আছে।’

‘কিন্তু এটার সঙ্গে তো আনুষঙ্গিক অনেক ব্যাপার-স্যাপার থাকে। ভালো কোচ লাগবে, আমরা ভালো কোচিং করাই না। একাডেমিগুলোতে কী ফ্যাসিলিটিস আছে? একটা দেশের সামগ্রিক অর্থনীতি যেভাবে এগিয়ে যায়, ক্রিকেটও সেভাবে এগোয়। শুধু ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নেই।’-যোগ করেন তিনি।

সব বিভাগেই উন্নতির সুযোগ দেখছেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘আপনাদেরকে একটা কথা বলি। ধরেন, একটা দেশের অর্থনীতি খুব শক্তিশালী। তাহলে আপনি কি শুধু একটা সেক্টর দিয়েই শক্তিশালী হতে পারবেন? আপনার ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, রাস্তাঘাট লাগবে ভালো, ভালো মানুষ লাগবে। সবকিছুই লাগবে।’

‘শুধু অনুশীলন করে চেষ্টা করলেই হয় না। আরও অনেক কিছুই লাগে। যা আপনাদের সামনে আমি বলতে পারব না। উচিতও না বলা। দ্রুত ভালো করতে হবে। কারণ, একটা দেশের ক্রিকেট স্ট্রাকচার কেমন সেটা সে দেশের জাতীয় দল দেখলেই বোঝা যায়।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড