,

রাজনৈতিক দল নিবন্ধনের সময় বাড়াল ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোর জন্য ২ মাস (২২ জুন পর্যন্ত আবেদন করার) সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (২০ এপ্রিল) আবেদন জমা দেওয়ার পূর্বে ঘোষিত শেষ দিনে সময় বাড়ানোর তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির সচিব বলেন, ‘বেশকিছু দল যেমন নিবন্ধনের জন্য আবেদন করেছে, তেমনি অনেকগুলো দল সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিতে ২২ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। বিদ্যমান আইন বিধি অনুযায়ী এই সময়ের মধ্যে আগ্রহীদের আবেদন করতে হবে।’

এদিকে সংসদ নির্বাচন উপলক্ষে এর আগে দল নিবন্ধনের জন্য ইসির ঘোষিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী রবিবার (২০ এপ্রিল) ছিলো দলগুলোর আবেদনের শেষ সময়।

ইসির সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ইসিতে আবেদন করেছে ৬৫টি নতুন রাজনৈতিক দলের। তার মধ্যে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৪৬টি দলের আবেদনই ছিলো সময় বাড়ানোর। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে কারণ এখনও তালিকা তৈরি হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

ডিসেম্বরে ভোটের লক্ষ্য ধরে গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি দিয়ে ইসি নতুন দল নিবন্ধনে ২০ এপ্রিল আবেদনের সময়সীমা নির্ধারণ করে। এরপর দল নিবন্ধন আবেদনের সময়সীমা ৯০ দিন বাড়াতে ইসিতে গত বৃহস্পতিবার আবেদন করে এনসিপি। এছাড়াও নিবন্ধনের আবেদন ও সময় বাড়ানোর দাবিতে আরও অনেক দল কমিশনে আবেদন করে। ঘোষিত সময় ২০ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করে বিকেল ৫টার পর সিইসি এএমএম নাসির উদ্দিনের কমিশন সার্বিক বিষয় বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের এক মাসের মাথায় বিদায় নেন তৎকালীন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বিদ্যমান আইনেই সার্চ কমিটি গঠনের মাধ্যমে ২১ নভেম্বর গঠিত হয় এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নতুন কমিশন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বর থেকে জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন। বর্তমান ইসির অধীনে অনুষ্ঠিত হবে সেই নির্বাচন। এ বছরের ডিসেম্বরে ভোট করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছেন সংস্থাটি।

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা অফেরতযোগ্য। দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি, তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণ জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট