,

নো মেকআপ লুকে মিমি চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী খুব একটা তাকে ফিল্ম পার্টিতে দেখা যায় না। আর উৎসব-অনুষ্ঠানে পরিবারের সঙ্গেই কাটাতে ভালোবাসেন তিনি। মঙ্গলবার ছিল নববর্ষ। আর এদিনটা একেবারে নিজের মতো করে কাটালেন অভিনেত্রী।

নববর্ষে কাটানো মুহূর্তের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই, মিষ্টি খাওয়ার আবদার করলেন অভিনেত্রীর বন্ধু তথা অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জি। নববর্ষের দিন মিমিকে একেবারে ঘরোয়া মেজাজেই দেখা গেছে।

সাদা রঙের পোশাক পরেছিলেন। তবে একেবারে নো মেকআপ লুকেই ধরা দিলেন অভিনেত্রী। এদিন পরিবারের অন্য সকলের সঙ্গে ভিডিও কলেই নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এরপরই মিমি শেয়ার করেছেন তার মিষ্টি খাওয়ার ছবি। যেখানে অভিনেত্রী কাস্টার্ড খাচ্ছেন আর এক প্লেট সাজানো বাঙালি মিষ্টি।

আর এই মিষ্টির ছবি দেখেই মিমিকে অনিন্দ্য পোস্টে কমেন্ট করেন, ‘মিষ্টি কি আছে তোর বাড়িতে? তাহলে আসবো।’ আর এই কমেন্টে মিমি লেখেন, ‘নিয়ে আয় লোভী।’ তবে এইসব ছবির মধ্যে সকলের চোখ আকর্ষণ করেছে লাল গোলাপের তোড়া।

তবে এই গোলাপ ফুলের তোড়া নববর্ষের দিন মিমিকে কে দিয়েছে তা জানা যায়নি। নববর্ষের দিন মিমি কলাপাতায় পাচন যেমন খেয়েছেন তেমনি কাজু বাদাম ও সবজি দিয়ে ফ্রায়েড রাইসও খেয়েছেন। আর এইসবের মধ্যে প্রিয় পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভোলেননি। অভিনেত্রীর মাও এদিন মেয়ে ও তার পোষ্যদের সঙ্গে সময় কাটিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড