,

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের তালিকায় ভারতের নাম

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে চলমান একাধিক যুদ্ধ, ধর্মীয় উত্তেজনা, বর্ণবাদের প্রসারসহ বিভিন্ন কারণে মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। আর যেসব দেশে এই সমস্যাগুলোর সূচক উপরের দিকে সেসব দেশকে ঘৃণার চোখে দেখছেন মানুষ। সম্প্রতি মার্কিন সাময়িকী নিউজউইক প্রকাশিত একটি নতুন মানচিত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম।

বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশের এই তালিকায় উঠে এসেছে প্রতিবেশী দেশ ভারতের নাম। একইসঙ্গে এই তালিকায় রয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও কিম জং উনের দেশ উত্তর কোরিয়াও।

নিউজউইক জানিয়েছে, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়েছে। সাময়িকীটির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এতে প্রতিফলিত হয়েছে বিভিন্ন সরকারের প্রতি বিশ্ববাসীর হতাশা ও ক্ষোভ।

তালিকার সবচেয়ে ঘৃণিত দেশগুলোর মধ্যে দশম অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতনসহ নানা কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, এই তালিকার শীর্ষে রয়েছে চীন। দেশটির বিরুদ্ধে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা, কঠোর সেন্সরশিপ, আন্তর্জাতিক পরিবেশ দূষণে ভূমিকা এবং উইঘুর মুসলিমদের প্রতি আচরণ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ছে। এ ছাড়া হংকং, তাইওয়ান ও ম্যাকাও নিয়ে চীনের অবস্থানও বিশ্ববাসীর মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। চতুর্থ স্থানে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। আর গাজায় গণহত্যা চালানো ইসরায়েল রয়েছে এই তালিকার পঞ্চম স্থানে।

ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছে পাকিস্তান, ইরান, ইরাকের মতো দেশগুলো। এ ছাড়া নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে সিরিয়া ও ভারত।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট