,

১১ তলা থেকে পড়ে মারা গেলেন ফুটবলার

news-image

স্পোর্টস ডেস্ক : গত জানুয়ারিতেই রোমানিয়ার ক্লাব র‍্যাপিড বুখারেস্ট থেকে চীনের জেনজিয়াং এফসিতে যোগ দিয়েছিলেন গ্যাবনের ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজা। ক্লাবটির হয়ে দুর্দান্ত ফর্মেও ছিলেন তিনি। ছয় ম্যাচে করে ফেলেছিলেন তিনি। তবে সবকিছুই থেমে গেল এক দুর্ঘটনায়।

চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে মারা গেছেন বুপেন্দজা। মাত্র ২৮ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে যায় তার। আজ বুধবার এক বিবৃতিতে বুপেন্দজার মৃত্যুর খবর জানায় গ্যাবনের ফুটবল ফেডারেশন।

বুপেন্দজার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কোন পরিস্থিতিতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান।

গ্যাবন জাতীয় দলের হয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন বুপেন্দজা। ক্লাব ক্যারিয়ারে ২১৮ ম্যাচে ৯৬ গোল করেছেন তিনি। খেলেছেন ফ্রান্স, তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র ও চীনের বেশ কয়েকটি ক্লাবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট