,

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনা কেমন হলো?

news-image

অনলাইন ডেস্ক : ওমানের মাটিতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া পরোক্ষ আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। রোববার (১৩ এপ্রিল) তিনি এক সাক্ষাৎকারে বলেন, আলোচনার এই প্রথম ধাপটি ফলপ্রসু হয়েছে। খবর মেহের নিউজ।

ওমানের মধ্যস্থতায় শনিবার অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকরা অংশ নেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা উদ্বেগ নিরসন করা। আলোচনার সময় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল আলাদা কক্ষে অবস্থান করছিল এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করছিল।

মার্কিন টিভি চ্যানেল সিবিএসে ‘ফেস দ্য ন্যাশন’ অনুষ্ঠানে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপ নিতে চান না, তবে তিনি এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। যদি দরকার হয়, তাহলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে ইসরায়েল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ওমানের আলোচনায় ফল না এলে ‘বোমাবর্ষণ হবেই’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, দুই ঘণ্টারও বেশি সময় ধরে পরোক্ষ আলোচনা চলে। আলোচনা শেষে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধানরা ওমানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অল্প সময়ের জন্য মুখোমুখি কথা বলেন। তিনি এটিকে ‘রাজনৈতিক সৌজন্যতা’ হিসেবে উল্লেখ করেন। আরাঘচি আরও বলেন, আলোচনার পরিবেশ ছিল শান্ত, ফলপ্রসূ ও ইতিবাচক। কূটনৈতিক বিশ্লেষকরা, এই পরোক্ষ সংলাপ পরবর্তী পর্যায়ের আলোচনার ভিত্তি হিসেবে দেখছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট