,

অবশেষে অপেক্ষা ফুরাল রিশাদের

news-image

ক্রীড়া ডেস্ক : অবশেষে অপেক্ষাটা ফুরাল রিশাদ হোসেনের। প্রথমবারের মতো আজ কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হলো বাংলাদেশি অলরাউন্ডারের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ তার অভিষেক হয়েছে।

লাহোর কালান্দার্সের হয়ে প্রথম ম্যাচে না পেলেও দ্বিতীয় ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন রিশাদ।

তাকে রেখেই আজ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে একাদশ সাজিয়েছে লাহোর। প্রথম ম্যাচের একাদশে সুযোগ পাওয়া নামিবিয়ার অলরাউন্ডার ভেডিড ভিসার বদলে আজ জায়গা পেয়েছেন রিশাদ।
রিশাদকে অভিষেক ম্যাচের টুপি পরিয়ে দেন লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। টস জিতে ব্যাটিং করছে লাহোর।

প্রতিবেদন লেখা পর্যন্ত লাহোরের দলের স্কোর ১১ ওভার শেষে ২ উইকেটে ১০২ রান। ফখর জামানের ৪৮ রানের বিপরীতে ৬ রানে অপরাজিত ড্যারিল মিচেল।
অনেক আগেই অবশ্য বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে পারত রিশাদের। কেননা এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও বিগ ব্যাশে সুযোগ পেয়েছিলেন তিনি।

কিন্তু নানা জটিলতায় ২২ বছর বয়সী অলরাউন্ডারের দুটি লিগেই খেলা হয়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট