,

এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবী হয়ে উঠল: ফারুকী

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের মোটিফ’ পুড়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই মোটিফ পুড়ে যায়। জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে ফ্যাসিবাদী মুখাকৃতি পুড়ে ছাই গেছে। তবে শান্তির পায়রা মোটিফটি আংশিক পুড়েছে।

এদিকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মোটিফ পুড়িয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ফারুকীর কথায়, ‘হাসিনার দোসররা গতকাল ভোর রাতে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক- তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।’

তিনি আরও বলেন, ‘এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদেরকে আইনের আওতায় আনব তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। কালকে রাতের ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেল বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইন্ড এবং আরও বোশি সংখ্যায় অংশ নিবো।’

সবশেষে ফারুকী লিখেছেন, ‘গত কিছুদিন জুলাই আন্দোলনের পক্ষের অনেকেই বলেছিলেন, এবারের শোভাযাত্রা সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ও ভিন্ন রকমের হচ্ছে। এখানে ফ্যাসিবাদের ওই বিকট মুখ না রাখাই ভালো। আমরাও সব রকম মত নিয়েই ভাবছিলাম, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মত জানার চেষ্টা করছিলাম। কিন্তু কালকের ঘটনার পর এই দানবের উপস্থিতি আরও অবশ্যম্ভাবীহয়ে উঠল। জুলাই চলমান।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট