,

আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : রাবার ড্যাম মেরামত না করায় সুনামগঞ্জের এক নির্বাহী প্রকৌশলীকে মেরামত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সরেজমিনে জেলার গোবিন্দপুরে রাবার ড্যামটি পরিদর্শনে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

মোবাইলে ফোনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জানেন না যে আমরা আসব এখানে? ওহ, আপনি খোঁজও রাখেন নাই। আপনার ড্যামে ই হয়ে (লিক) রয়েছে কেন? রাবার ড্যাম। ’

বিপরীত প্রান্ত থেকে কিছু বলার পর জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কয় দিন লাগব? শোনেন, তাইলে কিন্তু আপনারেই রিপেয়ার করে দিব। বুঝতে পারছেন? আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি। কাম করবেন না।

নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে কিছু একটা শোনার পর তিনি বলেন, ‘না পয়সা খান না, আপনার নাম, নাম্বার সব দেন। রাবার ড্যাম আপনি সাত দিনের মধ্যে শেষ করবেন। সাত দিনের মধ্যে শেষ করবেন। আর আপনি আহেন নাই কেন এদিকে? আপনি আছেন কোন জায়গায় এহনে, আসেন এহানে। ’

এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা জায়গার নাম জিজ্ঞাসা করে নির্বাহী প্রকৌশলীকে ঠিকানা দেওয়ার চেষ্টা করেন। পরে তার পাশে থাকা এক ব্যক্তি মোবাইল ফোন নিয়ে বলেন, ‘এক্সএন (নির্বাহী প্রকৌশলী) সাব, গোবিন্দপুর প্রাইমারি স্কুলের সামনে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন।’

উল্লেখ্য, সুনামগঞ্জে যাওয়ার আগে সিলেট এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তার সম্মানে লালগালিচা বিছানো হয়। থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়েন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট