,

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলো আশিক

news-image

যশোর প্রতিনিধি : যশোরে বাবার মরদেহ বাড়িতে রেখে দাখিল পরীক্ষা দিয়েছে আশিকুর রহমান আশিক নামে এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।

আশিকুর রহমান সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মাসুদুর রহমান মাসুদের ছেলে।

স্থানীয়রা জানায়, ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আশিকের বাবা মাসুদ। মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেয় সে। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলে তার দাফন সম্পন্ন হয়েছে।

মাসুদ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি চুড়ামনকাটি বাজারে লিবার্টি সু এর ব্যবসা করতেন। আশিক কাশিমপুরের মিরাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্র। সে চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে।

আশিকের শিক্ষক রাব্বি হাসান জিহাদ জানান, আশিক একজন মেধাবী ছাত্র। তার বাবার মৃত্যুর খবরে তাদের বাড়িতে যাই। বাবার মৃত্যুতে আশিক মানসিকভাবে ভেঙে পড়েছে। তাকে সান্ত্বনা দিয়ে তাকে সঙ্গে করে কেন্দ্রে নিয়ে যাই।

ছাতিয়ানতলা কে আই আলিম মাদরাসা কেন্দ্রের সচিব মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিয়েছে আশিক। কিন্তু তার মনটা খারাপ। ঘটনাটি কষ্টদায়ক হলেও তাকে মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ