,

সরকারি হাসপাতালে হবে ফার্মেসি, মিলবে স্বল্পমূল্যে ওষুধ

news-image

অনলাইন ডেস্ক : দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ফার্মেসি। প্রথমদিকে হাসপাতাল চত্বরেই এই ফার্মেসি বসানো হবে। স্বাস্থ্য বিভাগ বলছে, কমমূল্যে ওষুধ সরবরাহ নিশ্চিত করতেই সরকার এমন উদ্যোগ নিয়েছে।

সরকারি এই ফার্মেসির ওষুধগুলো হবে সর্বোচ্চ ভালো মানের। এছাড়া বহুল ব্যবহৃত ওষুধগুলো তিন ভাগের এক ভাগ দামে পাওয়া যাবে।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে, অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোনো ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই। এটা হবে একটা নতুন বন্দোবস্ত, যা চালু করতে হবে। সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে, সেখানে এই ফার্মেসি করা হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো। তাই, পুরো ব্যবস্থা ডিজিটাল করা হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট