,

ফ্যাসিস্ট সরকারের সময় আমি নিজেই বঞ্চিত : তুরিন আফরোজ

news-image

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় শুনানিতে তুরিন আফরোজ বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরি থেকে বঞ্চিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে। এরপর উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন উপপরিদর্শক সুমন মিয়া। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের জোর দাবি জানান। এসময় তুরিন আফরোজের মনোনীত কোনো আইনজীবী ছিল না। তাই বিচারক আসামিকেই তার পক্ষে কথা বলতে বলেন।

এসময় তুরিন আফরোজ বলেন, মাননীয় স্যার আমি দুই-তিন মিনিট যতটুকু পারব কথা বলতে চাই। হত্যাচেষ্টার ঘটনাটি ৪ আগস্টে। এসময় আমার অপারেশন হয়। টিউমার অপারেশন। আমি সব ডাক্তারি রিপোর্ট দিতে পারব। আমি ৪ বছর ধরে মিডিয়ায় কিছু বলিনি বা লিখিনি। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় ৬ বছর ধরে চাকরিবঞ্চিত। তবে কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমি তদন্ত কর্মকর্তাকে সহযোগিতা করব। আশা করছি আমি ন্যায় বিচার পাব।

শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তিনি মাথা নিচু করে বিচারকের আদেশকে সম্মান জানান। পরে তাকে আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেওয়া হয়।

ফ্যাসিস্ট সরকারের সময় আমি নিজেই বঞ্চিত : তুরিন আফরোজ
পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ফ্ল্যাট বাড়িসহ জমি জব্দ
এর আগে গত সোমবার রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে আ. জব্বার উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। গত ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা মামলাটি দায়ের করেন। এজাহারনামীয় ৩০ নং আসামি তুরিন আফরোজ।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট