,

সালমান মুক্তাদির ও নাসিরের পাশাপাশি কাকে ইঙ্গিত করলেন প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রশংসা করলেন ইউটিউবার সালমান মুক্তাদির ও ক্রিকেটার নাসির হোসেনকে। সঙ্গে প্রশংসা করলেন আরও একজনের। নাম প্রকাশ্যে না আনলেও নেটিজেনরা ধরে নিয়েছে সেই মানুষটি তরুণ গায়ক শেখ সাদী!
গতকাল সোমবার এক ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন, ‘সালমান মুক্তাদির আর ক্রিকেটার নাসির ছাড়া আমি বাংলাদেশে (জীবনসঙ্গীকে সম্মান করা) তেমন কোনো পুরুষ মানুষ দেখতে পাইনি। যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবনসঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘যাক আরেকজন পুরুষ দেখতে পেলাম। আমি দোয়া করি, ছেলেটা এমনই থাকুক, এ রকম একটা সাপোর্টটিভ পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য।’

প্রভার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দু’একজন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদীর নাম। কেননা সম্প্রতি পরীমণির বিরুদ্ধে তার গৃহকর্মী পিংকি আক্তারের আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদী। সমর্থন করেছেন নায়িকাকে।

ভক্তদের ধারনা, সম্ভবত সাদীর এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড