,

অন্তর্বর্তী সরকারের অর্থনীতিতে আইএমএফ সন্তুষ্ট: অর্থ উপদেষ্টা

news-image

অনলাইন ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং অর্থনীতিতে অর্জনের জন্য আইএমএফ সন্তুষ্ট।

আজ রবিবার সচিবালয়ে আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘জুনের মধ্যে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী চতুর্থ এবং পঞ্চম কিস্তি একসঙ্গে পাওয়া যাবে।’

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আইএমএফের মূল ফোকাস ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর একটু স্থিতিশীল করা, বাজেটে ঘাটতি কমানো।’

ভ্যাট সিঙ্গেল রেটে নামিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘সিঙ্গেল রেটের বিষয়ে আমরা চেষ্টা করবো। তবে আমরা একবারে সিঙ্গেল রেটে পৌঁছাতে পারবো না।’

আইএমএফ ঋণের কিস্তির বিষয়ে তিনি বলেন, ‘দুই কিস্তির অর্থ একবারে দেবে। ওরা এখন রিভিউ করবে। আমরা ট্যাক্স-জিডিপি রেশিও বাড়াবো কীভাবে, মাত্র ৭ শতাংশ আছে। তারপর আমাদের ট্যাক্স কালেকশন কীভাবে করবো। ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন লিকেজ যেন না হয়।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘মূলত আইএমএফের কনসার্ন হলো রেভিনিউ জেনারেশন, আমাদের বাজেট সাইজ কত হবে, ডেফিসিট (ঘাটতি) কত হবে, এগুলো নিয়ে আপাতত কথা হয়েছে। আমার সঙ্গে ডিটেইল কথা হয়নি, এনবিআরের সঙ্গে কথা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা হবে লোন রেজুলেশন নিয়ে।’

আইএমএফের গবেষণা বিভাগের জ‍্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে আজ থেকে ২ সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করছে একটি প্রতিনিধিদল।

আজ সকালে প্রথম বৈঠকটি হয়েছে অর্থ সচিবের সঙ্গে। সফরকালে আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, জ্বালানি ও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন।

অর্থ উপদেষ্টাড. সালেহ উদ্দিন আহমেদআইএমএফ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট