,

১৫ বলে ফিফটি হাঁকিয়ে পারভেজ ইমনের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ঈদের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতেই ব্যাট হাতে তাণ্ডব চালালেন আবাহনী লিমিটেডের পারভেজ হোসেন ইমন। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলেই ফিফটি হাঁকানোর রেকর্ড গড়েছেন এই ওপেনার।

আজ বিকেএসপিতে প্রথমে ব্যাট করা শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দেয় আবাহনী। জবাব দিতে নেমে মাত্র ৬ ওভার ৪ বলেই কোনো উইকেট না হারিয়ে ম্যাচ জিতে নেন ইমনরা। ৪ চার ও ৬ ছক্কায় ২৩ বলে ৬১ রান করেন ইমন।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বটেই, স্বীকৃত ক্রিকেটেই ইমনের ১৫ বলে ফিফটি বাংলাদেশের দ্রুততম। দেশের ‘লিস্ট এ’ ক্রিকেটে এতদিন এই রেকর্ডটি যৌথভাবে ছিল ফরহাদ রেজা ও হাবিবুর রহমান সোহানের। ২০১৯ সালের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৮ বলে ফিফটি করেছিলেন ফরহাদ। আর ২০২৩ সালে ১৮ বলে ফিফটি করেছিলেন সোহান। ওইদিন ৬১ বলে ১১৭ রানের ইনিংস খেলার পথে মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই তরুণ ওপেনার।

বাংলাদেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড আগে ছিল শুভাগত হোমের। ২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৬ বলে ফিফটি করেছিলেন এই অলরাউন্ডার।

রেকর্ড গড়ার ম্যাচে প্রথম ৪ বলে মাত্র ১ রান করেন ইমন। তবে দ্বিতীয় ওভারে অফ স্পিনার রহমতউল্লাহ আলির বলে তাণ্ডব চালান তিনি। ইমনের ইনিংসটি বড় হয়নি লক্ষ্য ছোট থাকায়। আরেক পাশে জিসান আলম ২ চার ও ১ ছক্কায় ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

শাইনপুকুরকে ৮৮ রানে অলআউট করার পথে আবাহনীর হয়ে ৪ উইকেট নেন মোসাদ্দেক হোসেন। এছাড়া রকিবুল হাসান ও রিপন মন্ডল পান ২টি করে উইকেট। শাইনপুকুরের হয়ে একাই ৩৮ রান করেন মিনহাজুল আবেদিন।

প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে অষ্টম জয়ে শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সমান ম্যাচে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে শাইনপুকুর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট