শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা কেউ কি এড়াতে পারব এর দায় : সিয়াম আহমেদ

news-image

অনলাই প্রতিবেদক : পৃথিবীর ইতিহাসে রচিত হতে যাচ্ছে এক কলঙ্কিত, বিভীষিকাময় অধ্যায়। ফিলিস্তিনের মাটিতে ইসরায়েলি বাহিনীর রক্তপিপাসু আগ্রাসন যেন ছিঁড়ে ফেলছে মানবতার শেষ আশ্রয়টুকুও। কোলের শিশু থেকে বৃদ্ধ, কেউই রেহাই পাচ্ছে না এই গণহত্যার বীভৎস থাবা থেকে। সদ্য ভূমিষ্ঠ এক শিশু চোখ খুলেই দেখছে ধ্বংসস্তূপ, শুনছে বোমার শব্দ, আর গায়ে মাখছে রক্ত আর ধুলোর ছাপ। পুরো দেশটি যেন পরিণত হয়েছে এক নীরব কবরস্থানে। এই অমানবিকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে গোটা বিশ্ব, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদের ঝড়। সেই ঝড়ে এবার গলা মেলালেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে এবার ফিলিস্তিনিদের প্রতি গভীর আবেগ এবং ইসরায়েলি বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এ অভিনেতা।

সিয়াম তার শেয়ার করা পোস্টে লিখেছেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারব? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি।

তিনি আরও লিখেছেন, যখন ‘জংলির গল্প লেখা হচ্ছিল তখনো পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারব না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনো আমি শান্তি পাচ্ছিলাম না।

আমরা কেউ কি এড়াতে পারব এর দায় : সিয়াম আহমেদ
ইসরায়েলের গণহত্যা নিয়ে বিশ্বনেতাদের কাছে জয়ার প্রশ্ন
এরপর বিশ্বনেতাদের কাছে প্রশ্ন রেখে সিয়াম আরও লিখেছেন, শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারব এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।

 

এ জাতীয় আরও খবর

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০

কসবায় এইচএসসি পরীক্ষায় ভূয়া পরীক্ষার্থী ও সহযোগী আটক

কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্যাংকার্স ফোরাম, কসবার সভাপতির বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুনে রাজনৈতিক সহিংসতা ও মবে নিহত ৪০

জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা

খামেনির জানাজায় ২ কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা

আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা জাতিসংঘের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

কাঁদলেন রোনালদো, জয় উৎসর্গ করলেন জোটাকে