,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যুবক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম (১৮) ও তারেক (২১) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাইয়ূম কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল করিমের ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল ইসলামের ছেলে।  এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেলস্টেশন এলাকার আউটারে মোগড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে মোগড়া রেলওয়ে ব্রিজ এলাকায় পৌঁছলে ট্রেনের যাত্রীবাহী বগির ছাদে থাকা কয়েকজন যুবক উঠে দাঁড়ায়। এ সময় রেললাইনের উপর দিয়ে যাওয়া ডিসের কেবলে লেগে চারজন ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক যুবক ঘটনাস্থলেই মারা যান এবং বাকি তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর মর্ধ্যে চিকিৎসারত অবস্হায় তারেক নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্হানীয়রা উদ্ধার করে কুমিল্লা নিয়ে গেছে চিকিৎসার জন্য।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট