,

নিজ গ্রামে উদ্বোধন হলো শহীদ সুজয়ের স্মরণে স্মৃতি স্তম্ভ

news-image
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের স্মরণে ‘শহীদ সুজয় স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার নিজ গ্রাম বিটঘরে এই শহীদ স্মৃতি স্তম্ভের উদ্বোধন করা হয়।
এরআগে, বিটঘর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও শহীদ সুজয় শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন শহীদ সুজয় স্তম্ভ কার্যনির্বাহী কমিটি।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শহীদ সুজয়ের শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছানোয়ারা সুলতানা। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, শহীদ সুজয়ের ছোট বোন ইশরাত জাহান এ্যানি।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম প্রমুখ।
 উল্লেখ্য, ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার সামনে কলেজ শিক্ষার্থী তানজিল মাহমুদ সুজয়সহ কয়েকজনকে পুলিশ গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে তুলে আগুনে জ্বলিয়ে দেয়। পরে পকেটে থাকা আইডি কার্ড দেখে পরিবার লাশ শনাক্ত করে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড