বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে জোয়ারই ভরসা

news-image

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তেইশের ছিলা এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। প্রধান সংকট হয়ে দাঁড়িয়েছে পানির অভাব। নিকটবর্তী ভোলা নদীতে ভাটা থাকায় পাম্প বন্ধ রাখতে হয়েছে, ফলে আগুনে পানি ছিটানো সম্ভব হচ্ছে না।

ফায়ার সার্ভিস ও বন বিভাগ জানিয়েছে, নদীতে জোয়ার এলে তবেই পানি পাম্প করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা যাবে।

সোমবার (২৪ মার্চ) ভোর থেকে দুপুর পর্যন্ত পানির অভাবে ফায়ার সার্ভিসকে অপেক্ষা করতে হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ভোলা নদীতে জোয়ার আসতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে পারে। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা আগুনের বিস্তার রোধে ফায়ার লাইন কাটার কাজ চালিয়ে যাচ্ছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, নদীতে পানি না থাকায় আমরা বাধ্য হয়ে অপেক্ষা করছি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য বনকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জোয়ার এলে পাম্প চালিয়ে পানি দেওয়া হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান জানান, আগুন নেভানোর জন্য প্রচুর পানি দরকার, কিন্তু নদীতে ভাটা থাকায় এখন তা সম্ভব হচ্ছে না। জোয়ার এলেই পাম্প চালু করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে।

পানি না থাকায় বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আশপাশের এলাকায় ফায়ার লাইন কেটে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি

এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ

ইবিতে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

আগামীর শিক্ষাব্যবস্থার রূপরেখা জানালেন মাহদী আমিন

মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের

ছয় মাস পর কমল প্রবাসী আয়

এমপিও শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধি