,

ইফতারে তরমুজের ২টি সহজ পানীয় তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : রোজার ক্লান্তি অনেকটাই দূর করে দিতে পারে তরমুজের মতো সুস্বাদু ও রসালো ফল। এই ফলের প্রায় নব্বই ভাগ পানি। তাই ইফতারে নিয়মিত তরমুজ খেলে শরীরে পানির ঘাটতি অনেকটাই পূরণ হয়। ইফতারে রাখতে পারেন তরমুজ দিয়ে তৈরি নানা ধরনের পানীয়। যেগুলো ইফতারে পান করলে আপনি সতেজ বোধ করবেন। চলুন জেনে নেওয়া যাক এমনই ২টি পানীয় তৈরির রেসিপি-

তরমুজ-কমলার জুস

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে নিন। এবার বীজ আলাদা করে টুকরা করে নিন। ৪ কাপ টুকরা ব্লেন্ডারে দিন। এরপর খোসা ও বীজ ছাড়ানোর ৪টি কমলার রস মেশাতে হবে। আরও দিতে হবে পুদিনা পাতা কুচি, স্বাদমতো চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার পরিবেশন গ্লাসে পরিবেশন করতে হবে। যারা ঠান্ডা খেতে বেশি পছন্দ করেন তারা বরফের টুকরা মিশিয়ে নিতে পারেন।

তরমুজ স্মুদি

বিভিন্ন ধরনের স্মুদি তো খাওয়া হয়ই, তরমুজ দিয়ে স্মুদি খেয়েছেন কখনো? ইফতারে খেতে পারেন তরমুজের স্মুদি। সেজন্য প্রয়োজন হবে দুই কাপ খোসা ও বীজ ছাড়ানো তরমুজের টুকরা, ১ কাপ দই, ১ টেবিল চামচ মধু, সামান্য দারুচিনির গুঁড়া, পুদিনা পাতা কুচি ও পরিমাণ মতো চিনি। এবার সব একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। প্রয়োজন হলে কিছুটা পানি মেশাতে পারেন। এবার ইফতারে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট