,

আশপাশে পানি নেই, আগুন নেভাতে জোয়ারের অপেক্ষা

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুনের চারপাশে ফায়ার লাইন (শুকনা পাতা সরিয়ে ও মাটি কেটে নালা তৈরি) কাটা হয়েছে। ঘটনাস্থলের চারপাশে কোথাও পানি নেই। তাই জোয়ারের অপেক্ষায় রয়েছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বন বিভাগ সংশ্লিষ্টরা জানান, রাতে জোয়ার এলেই ফায়ার লাইনে দেওয়া হবে পানি। আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে। তাতে আর আগুন চারপাশে ছড়াতে পারবে না। আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে। কলমতেজীর তুলনায় গুলিশাখালীর আগুনের তেজ বেশি।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস বলেন, ‘আমরা ফায়ার লাইন কেটে রেখেছি কিন্তু পানির সংকট রয়েছে। জোয়ার না আসা পর্যন্ত রাত পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, শনিবার কলমতেজীতে লাগা আগুন রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আগুন নিভে গেছে। দুই এক জায়গায় ধোঁয়া দেখা যাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে গুলিশাখালীতে কী পরিমাণ জায়গায় আগুন জ্বলছে, তা জানতে ও জানাতে আরও সময় লাগবে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের গুলিশাখালীতে আগুন লাগার খবর পায় বন বিভাগ।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর