,

মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেলো দুইজনের

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২৩ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের মো. লিটন খানের ছেলে মো. অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. রাসেল মিয়া (২৫)।

বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মেকানিকের কাজ করতেন। অনন্ত তার মোটরসাইকেল মেরামত করতে গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে দিকে রাসেলকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি চালিয়ে ট্রায়াল দিচ্ছিলেন অনন্ত। পথে নতুন বাজার খেলার মাঠের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। তাদের মধ্যে রাসেলকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি বলেন, অনন্তর মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকের চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্যারিসের ফ্যাশন শোতে ফিরছেন ঐশ্বরিয়া

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের একাধিক দাবি নিয়ে প্রশ্ন: সিএনএন

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে দায়ী করলেন শফিকুর রহমান

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক নয়

রাজধানীতে সাবেক এমপি রুহী গ্রেপ্তার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু

জাতীয় সংগীতে শেখ হাসিনার ছবি, বিভাগীয় চেয়ারম্যান অব্যাহতি

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ সনদ

পোশাকখাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের আহ্বান

ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ, বাড়ল ব্যয়সীমাও