,

সালমানের ঈদের সিনেমা প্রচারে নিষেধাজ্ঞা

news-image

বিনোদন ডেস্ক: বলিউডে ঈদ মানেই যেন সালমান খানের ছবি। সেই সঙ্গে অনুরাগীদের মধ্যে উত্তেজনাও থাকে তুঙ্গে! কিন্তু এবার মুক্তি পেতে যাওয়া ভাইজানের ‘সিকান্দার’-এর প্রচারকাজে এলো নিষেধাজ্ঞা! অর্থাৎ, চাইলেই এবার সিনেমার প্রচার করতে পারবেন না সালমান। কিন্ত কেন?

ভারতীয় গণমাধ্যমের খবর, সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টান হয়েছে। কারণ, লরেন্স বিশ্নোইয়ের থেকে পাওয়া খুনের হুমকি আসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

তবে ছবির বেশিরভাগ প্রচার সামাজিক মাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এআর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবির ট্রেলারও শীঘ্রই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।

প্রথমে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির ট্রেলার ৩০ হাজার ভক্তের সামনে প্রকাশ্যে আনা হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

বলা যায়, মাথায় মৃত্যুর চিন্তা নিয়ে ছবির শুটিং করেছিলেন সালমান খান। লরেন্স বিশ্নোইয়ের একের পর এক খুনের হুমকি পেয়েও থেমে থাকেননি তিনি। দেশের বিভিন্ন জায়গায় নির্দ্বিধায় শুটিং করেছেন। অবশেষে‘সিকান্দার’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মার্চ। ছবির ঝলক ও গান ইতোমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু এই প্রচারের তেমন ধুম দেখা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট