,

জুটি বাঁধছেন শোলাঙ্কি-সৌম্য : থাকছে চমক

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার পরিচালক কৃষ্ণেন্দু করের স্বল্পদৈর্ধ্যের ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন টলিপাড়ার শোলাঙ্কি রায় ও সৌম্য মুখার্জি।নারায়ণ গাঙ্গুলীর ছোটগল্প ‘রেকর্ড’ অবলম্বনে এ ছবিটি। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে এর আগেও বহু চিত্রনাট্য তৈরি হয়েছে। এবার সেই পথই অনুসরণ করেছেন কৃষ্ণেন্দু।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চিত্রনাট্যের কারণে গল্পে বেশ পরিবর্তন নিয়ে আসা হয়েছে। তবে মূল কাহিনিকে এক রেখে এগোবে ছবির গল্প। তার এই ছবিতেই শোলাঙ্কি-সৌম্যকে দর্শকরা প্রথমবার একসঙ্গে দেখবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইতোমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ। ছবির সাদাকালো সিনেমাটোগ্রাফি দর্শকদের মনে নস্টালজিয়ার সৃষ্টি করবে সেকথা বলাই যায়।

উল্লেখ্য, শোলাঙ্কি রায় নিজের অভিনয় গুণে ইদানিং টলিপাড়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ছোটপর্দায় ‘ইচ্ছেনদী’র মেঘলা হোক বা ‘গাঁটছড়া’র খড়ি, ‘প্রথমা কাদম্বিনী’- বরাবর নিজের অভিনয়ের জোরেই দর্শকদের মনে জায়গা পাকা করেছেন তিনি।

শুধু ছোটপর্দা কেন বড়পর্দা, ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অভিনেত্রী। তার অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’, ‘বাবা বেবি ও’ সাফল্যের মুখ দেখেছে । ‘মন্টু পাইলট’, ‘বিষহরি’র মতো সিরিজে তাঁর কাজ দর্শকদের মন জয় করেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট