,

তেঁতুলিয়ায় আবারও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

news-image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় আবারও উদ্ধার হয়েছে একটি মর্টারশেল। বুধবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের পাশে পাথরের সাইট থেকে পরিত্যক্ত এ মর্টারশেলটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে বাংলাবান্ধা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কালামের পাথরের সাইটে অবিস্ফোরিত মরিচা যুক্ত মর্টার শেল সদৃশ দেখতে পায় পাথর শ্রমিকরা। পরে খবর পেয়ে বাংলাবান্ধা বিওপির সদস্য সেখানে উপস্থিত হয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। পরে উদ্ধার হওয়া মর্টাল শেলটি পাথরের সাইটে বেস্টন করে রাখা হয়েছে।

দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর কালবেলাকে জানান, বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় মর্টাল শেল পাওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে সেটিকে পাথরের সাইটেই সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি ভারত-ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার হয়ে সেগুলো নিস্ক্রীয় করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর