,

যশোরে সাতসকালে সড়কে ঝরল ৩ প্রাণ

news-image

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ব্যাটারিতচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীবনগরে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, গদখালি গ্রামের জহুর আলীর স্ত্রী নাজমা খাতুন (৫০), বামন আলী গ্রামের হাসান ইকবালের মেয়ে রত্না খাতুন (১২), সৈয়দ পাড়া গ্রামের জামাল সরদারের ছেলে মোহাম্মদ বাবলু (৫৫)।

এ ঘটনায় আহত অপর দুজন বামন আলী গ্রামের এরশাদ আলীর ছেলে হাসান ইকবাল (৩৫) ও তার স্ত্রী হালিমা খাতুন (২৮)। দুর্ঘটনায় নিহত রত্না খাতুন (১২) আহত হাসান ইকবাল ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকনুজ্জামান বলেন, সকাল পৌনে ৭টার দিকে যশোরমুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ পাই। ওই সময় আহত এক নারীকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং তিনটি লাশ নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সচালক গাড়িসহ পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর