,

দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে সীমান্ত আইন লঙ্ঘন করে শুন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিজিবি। এরপর বিজিবির বাধার মুখে বেড়া নির্মাণের কাজ বন্ধ করে দেয় বিএসএফ। এ নিয়ে এখন সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সোমবার (১৭ মার্চ) সকাল থেকে ভারত–বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮নং উপ-পিলার) দহগ্রাম সর্দারপাড়া এলাকায় শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয় বল জানায় স্থানীয়রা।

ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ-৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানালে বিজিবি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা কাজ বন্ধ করে দেয়।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধ করতে বলেছি। তারা কাজ বন্ধ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট