,

জোভানের প্রেম ও বিয়ের গল্প!

news-image

বিনোদন প্রতিবেদক : জোভান-তটিনী অনস্ক্রিন ভালোই রসায়ন জমিয়ে তুলেছেন। তবে এবারের ঈদে যেন এই জুটি আরও একধাপ এগিয়ে নিলেন নিজেদের। যার শেষ নজির হচ্ছে ‘প্রিয় প্রিয়সীনি’ নাটক।

ঈদের বিশেষ এই নাটকটির চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মাহমুদ মাহিন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন মোস্তাক মোরশেদ। যাতে জোভানের প্রিয় প্রিয়সীনি চরিত্রে হাজির হচ্ছেন তটিনী।

‘প্রিয় প্রিয়সীনি’ নাটকে জোভান অভিনয় করেছেন প্রবাসী ইকবালের চরিত্রে। যিনি ৩ মাসের ছুটি নিয়ে গ্রামে এসেছেন বিয়ে করার জন্য। কিন্তু শিল্পী নামের যে পাত্রীকে ইকবালের পছন্দ হয়েছে, তার পরিবার আবার মানতে নারাজ বিয়ের ৩ মাস পর ইকবালের বিদেশ চলে যাওয়ার বিষয়টি।

এটা গল্পের শুরু মাত্র। ভেতরে ও শেষে রয়েছে অনেক নাটকীয়তা। নির্মাতা মাহমুদ মাহিন জানান, গল্পটির সঙ্গে অবিবাহিত প্রবাসীদের প্রায় সবার জীবনেরই ছায়া রয়েছে। কারণ প্রবাসীরা এমন জটিলতায় প্রায় সবাই পড়েন। তবে এখানে সেই জটিলতা ছাড়াও নিখাদ প্রেমের একটা দারুণ গল্পও রয়েছে।

নাটকটির প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘প্রিয় প্রিয়সীনি’সহ মোট ২০টি নাটক এবারের ঈদে মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানারে। যা চাঁদরাত থেকে নিয়মিত উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট