,

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার

news-image

দীর্ঘ ৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ৮টায়  আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এসে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকাজের শুরুতে লাইনচ্যুত বগি থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেন গতকাল রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগমুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগিটি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাটি লুপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপলাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হলে রিলিফ ট্রেন এসে আজ সকাল ৮টায় উদ্ধারকাজ শুরু করে এবং ৯টায় ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে বিকল বগিটি সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, চট্টগ্রাম অভিমুখী ৭২২ মহানগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১টা ৪০ মিনিটে ডাউন লাইন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আসে। এ সময় ১ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের মুহূর্তেই ট্রেনের ‘ঝ’ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে লাইন থেকে মধ্যভাগের দুটি চাকা লাইন থেকে সরে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে। পরে ঢাকা-চট্টগামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা দীর্ঘ আড়াই ঘণ্টা অপেক্ষার পর রাত সাড়ে ৩টায় চট্টগ্রামগামী ট্রেন তূর্ণা নিশিতায় তাদের গন্তব্যের দিকে রওনা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট