,

ইফতারে সুস্বাদু ও স্বাস্থ্যকর চিকেন সালাদ তৈরি করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে সুস্বাদু খাবার খেতে ইচ্ছা হয় সবারই। কিন্তু একই সঙ্গে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার খুঁজে পাওয়া মুশকিল। কারণ মুখের স্বাদ ঠিক রাখতে গিয়ে ছাড় দিতে হয় স্বাস্থ্যের দিকটাতে। তবে আপনাকে বেছে নিতে হবে এমনকিছু যা খেতে ভালোলাগবে আবার স্বাস্থ্যেরও ক্ষতি করবে না। চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি খাবার চিকেন সালাদ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

ময়দা- ২ টেবিল চামচ

পেঁয়াজ বাটা- ১ চা চামচ

গার্লিক পাউডার- ১ চা চামচ

মরিচ গুঁড়া- হাফ চা চামচ

গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ

টমেটো সস- ১ টেবিল চামচ

লবণ- স্বাদমতো

তেল- ১ টেবিল চামচ।

সালাদের জন্য যা লাগবে

শসা, গাজর, টমেটো, লেটুস কুচি এবং ভাঁজা মচমচে নুডলস, লেবুর রস, অল্প অলিভ ওয়েল।

যেভাবে তৈরি করবেন

তেল ছাড়া মাংসের সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে মেরিনেট হতে দিন অন্তত আধা ঘণ্টা। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে মেরিনেট করে রাখা মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ভাজা ভাজা হলে নামিয়ে নিন। এবার শসা, গাজর, টমেটো, লেটুস কুচিতে সামান্য লবণ, ভাজা নুডলস, লেবুর রস আর সামান্য অলিভ ওয়েল দিয়ে মেখে নিন। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন সালাদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট