,

জাবিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট

news-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা।

রোববার (২ মার্চ) উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করায় বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো এবং ডোপ টেস্টের ফলাফল পজিটিভ আসলে সে ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে বলে সিদ্ধান্ত হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব আলী রেজা বলেন, রোববার ভর্তি কমিটি সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো ডোপ টেস্ট পজিটিভ হলে সে ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

এছাড়াও অনলাইনে পছন্দের বিভাগ বিষয়ে আলী রেজা বলেন, আগামী ১৩ মার্চ থেকে সাবজেক্ট চয়েজ শুরু হতে পারে। এ তারিখকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি।

সেই সঙ্গে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, এপ্রিল মাসের মাঝামাঝিতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

উল্লেখ্য, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি শেষ হয়। এবারে ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৫০ জন প্রতিযোগিতায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে