শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন ফের বন্ধ

news-image

আবারও গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ইউরিয়া সার উৎপাদন। উৎপাদন শুরুর মাত্র মাত্র ৩৮ দিনের মাথায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় শনিবার (০১ মার্চ) রাত থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

বছরের বেশিরভাগ সময় গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় দিনদিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রিলড ইউরিয়া সার উৎপাদনকারী কারখানাটি।

আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত সাড়ে ১১০০ টন ইউরিয়া উৎপাদনে সক্ষম আশুগঞ্জ সার কারখানা। তবে উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত ৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। গ্যাস সংযোগ পেলেও চাপ কম থাকায় পুরোদমে ইউরিয়া উৎপাদন করা যাচ্ছিল না। এ অবস্থায় শনিবার সন্ধ্যার পর থেকে কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ফলে রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে।

 এর আগে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ না থাকায় সার উৎপাদন বন্ধ থাকে। পরবর্তীতে শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের পর ১৫ নভেম্বর গ্যাস সরবরাহ শুরু করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সকল ধাপ অতিক্রম করে গত ২৩ জানুয়ারি থেকে সার উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) এ. বি. মাহমুদ জানান, গ্যাস ছাড়া সার উৎপাদন করা যায় না। ফলে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কবে নাগাদ উৎপাদন চালু হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাক প্রকৌশলী জাহিদুর রেজা জানান, সরকারি সিদ্ধান্তে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কবে আবার গ্যাস সরবরাহ শুরু হবে সেটিও সরকারি সিদ্ধান্ত। হয়ত চলতি মৌসুমে কারখানাটিতে গ্যাস সংযোগ দেওয়া হবে না।

এ জাতীয় আরও খবর

পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ থেকে সরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির সাবেক ভিসি ফারজানা ইসলাম ও স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

নতুন নোট কালোবাজারে বিক্রি বন্ধে ব্যবস্থা নিতে গভর্নরকে আইনি নোটিশ

প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে হবিগঞ্জে মানহানির মামলা

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৫০০-এর বেশি

এ পর্যন্ত ৪৮ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন

বাংলাদেশ–চীন সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক, বাণিজ্য–বিনিয়োগ বাড়ানোর আলোচনা

সংসদের বাজেট অধিবেশন বসছে ৭ জুন

শিক্ষাখাতে বড় পরিবর্তনের ঘোষণা, জিডিপির ৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা সরকারের

লিটারে প্রায় ২২ টাকা কমল জেট ফুয়েলের দাম, নতুন ঘোষণা বিইআরসির

মুখে ঘা কেন হয়—মানসিক চাপ নাকি ভিটামিনের অভাব? জানুন আসল কারণ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনের হাফেজা লিমার মর্মান্তিক মৃত্যু