,

প্রথম তারাবির নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

news-image

সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পবিত্র মাহে রমজানের তারাবি নামাজ। রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

শনিবার (১ মার্চ) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন । প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

এদিকে সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। আগামী ২৬ রমজান (২৭ মার্চ) পবিত্র শবে কদর পালিত হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট