,

ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি, মহাসড়কে অবস্হান কর্মসূচী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : হেফাজতে ইসলামের আলেম-ওলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে অবস্হান কর্মসূচি পালন করেছেন আলেম-ওলামারা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর পৌনে ১ টা পর্যন্ত মহাসড়কের কাউতলী মোড় এলাকায় নির্যাতিত আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে অবস্হান কমসূচী শুরু করে।
এতে মহাসড়কজুড়ে যান চলাচল ধীরগতিতে চলার কারণে যানজটের সৃষ্টি হয়। এ সময় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের সময় ২০১৬, ২০২০ ও ২০২১ সালে হেফাজতের আলেম ওলামাসহ বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ইতিমধ্যে জুলাই আগস্ট
আন্দোলনের পর বিভিন্ন দলের নেতাকর্মীরা মুক্তি পেলেও আলেম ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নি। তারাবলেন যতক্ষণ পর্যন্ত প্রশাসন থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচী চলবে।
উল্লেখ, ২০২১ সালে বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে হেফাজত ইসলাম আন্দোলন চলাকালে ১৭ জন আলেম ওলামাসহ তৌহিদী জনতা গুলিতে নিহত হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট