,

আবুল হোটেল-মালিবাগ রেলগেট ক্রসিংয়ে একমুখী হলো যে রাস্তা

news-image

অনলাইন প্রতিবেদক : ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেট ক্রসিং এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলে যানজটের সৃষ্টি হয়।

এমতাবস্থায় ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, রামপুরা আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংগুলোতে একমুখী যান চলাচল করবে।

যানজট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধুমাত্র পূর্বদিকে যাবে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।

আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।

গণবিজ্ঞপ্তিতে বলা আরও হয়, এমতাবস্থায় আবুল হোটেল ক্রসিং, মদিনা হোটেল ক্রসিং, খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এবং মালিবাগ রেলগেট ক্রসিংকেন্দ্রিক যানবাহন চালকদের (সংযুক্ত স্কেচম্যাপ অনুযায়ী) উল্লেখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সবার সহযোগিতা কামনা করেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী