,

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নারী নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা (৪০) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর স্বামী আক্তার হোসেন বলেন, মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলেন আমার স্ত্রী। পথে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীরা তাকে মাথা ও শরীরে ছুরিকাঘাত করে কানের দুল ও দুই হাজার টাকা নিয়ে যায়।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বড়কান্দি এলাকায়। কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকি আমরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী