সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ছিনতাই-কিশোর গ্যাং, ওসির অপসারণে আলটিমেটাম

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। এতে অতিষ্ঠ এলাকাবাসী। হঠাৎ করে এমন অপরাধ বেড়ে গেলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে বলে দাবি এলাকাবাসীর।

এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুর থানার ওসির অপসারণ চেয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এসময় মোহাম্মদপুর থানা ওসির অপসারণ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

অন্যথায় পলিশ সদরদপ্তর বরাবর লং মার্চের ঘোষণা দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় মোহাম্মদপুর থানার সামনে গিয়ে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি করেন স্থানীয়রা। এর আগে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় থেকে মশাল মিছিল নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে থানার সামনে গিয়ে অবস্থান নেন তারা।

এলাকাবাসী জানান, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, কিশোর গ্যাং ও চাঁদাবাজিসহ নানার অপরাধ বেড়েই চলছে। পুরো দেশজুড়ে মোহাম্মদপুরের এমন ভয়াবহতা দেখলেও থানার ওসির ঘুম ভাঙেনি। কেউ ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে ওসিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে।

মোহাম্মদপুরের বাসিন্দা ইশতিয়াক সজীব বলেন, আমরা কয়েকদিন ধরে দেখছি মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নড়বড়ে হয়ে পড়েছে। মোহাম্মদপুরের ওলিগলিতে ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, পাড়া-মহল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনের আলোতেই অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটছে। বর্তমান ওসি মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন।

তিনি বলেন, ওসির অধীনস্থ এলাকার এমন পরিস্থিতিতে তার ইন্ধন রয়েছে। না হয় কীভাবে একটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ ধারণ করে? আমরা চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওসিকে অপসারণ করবে পুলিশ সদরদপ্তর। না হয় আমরা পুলিশ সদরদপ্তর বরাবর লং মার্চ করবো।

আরেক বাসিন্দা ইসমাইল পাটোয়ারী বলেন, আজকে কিশোর গ্যাং, ছিনতাই প্রতিরোধে পাড়া মহল্লায় রাত জেগে পাহারা দিতে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ থানায় থেকেও তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। কেউ ছিনতাই কিংবা কিশোর গ্যাংয়ের হামলার শিকার হলে পুলিশ কোনো সহায়তা করে না। কোথায়ও প্রকাশ্যে কিশোর গ্যাং সদস্যরা হামলা করলে কিংবা ছিনতাইকারীরা ছিনতাই করলে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা দেখা যায়।

 

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী