,

৪৭তম বিসিএসে দুই লাখের বেশি আবেদন, প্রিলিমিনারি হতে পারে জুনে

news-image

নিজস্ব প্রতিবেদক : গত ২৯ ডিসেম্বর শুরু হয় ৪৭তম বিসিএসের আবেদন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা এ বিসিএসে আবেদন করতে পারবেন। তবে ফি পরিশোধ করা যাবে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত ৪৭তম বিসিএসে দুই লাখ ১২ হাজার ৭০৬ জন প্রার্থী আবেদন করেছেন। আবেদনের এ সংখ্যা আরও বাড়তে পারে। পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী জুন মাসে আয়োজন করা হতে পারে। পিএসসি সূত্র জানায়, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হচ্ছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী জুনে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা তিন হাজার ৪৮৭টি। এছাড়া নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। অর্থাৎ, এ বিসিএস থেকে মোট তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে এক হাজার ৩৩১টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী