,

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন ডিজি

news-image

অনলাইন প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাসান মারুফকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানকে অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিজ তাহের খানকে মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. শফিকুর ইসলামকে বাংলাদেশ রেশন উন্নয়ন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী