,

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

news-image

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির এই তারিখ নির্ধারণ করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এই শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। তবে তা হয়নি।

বৃহস্পতিবার সকালে এটিএম আজহারের রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে আদালত নতুন দিন ধার্য করেন।

এর আগে শনিবার লক্ষ্মীপুরে এক জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চলতি মাসের ২৫ তারিখের মধ্যে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির দাবি জানান। মুক্তি না দিলে ৩ কোটি জামায়াত নেতা-কর্মীকে কারাগারে নিতে অন্তর্বর্তী সরকারকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদনটি করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ।

তখনকার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম।

এ ছাড়া জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবার দলটির পক্ষ থেকে গণঅবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড