,

বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি

news-image

বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে পুলিশের চার ডিআইজিকে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নসিমুল গনির সই করা চারটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিআইজিরা হলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম, নৌপুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস আমিন এবং এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ।

প্রজ্ঞাপনে বলা হয়, তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। অবিলম্বে এ প্রজ্ঞাপন কার্যকর হবে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন সাবেক জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বর্তমানে যুগ্মসচিব পদমর্যাদার এই কর্মকর্তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।

এর একদিন আগে ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ৩৩ জন সাবেক জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড